দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্পের পর উদ্ধার ও জরুরি সেবাসংক্রান্ত সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রদেশটির গভর্নর সাইয়্যেদ মোহাম্মদ রেজা মাওলাইজাদেহ জানান, উদ্ধার ও কার্যক্রম পরিচালনাকারী বাহিনীকে পূর্ণ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, রোববার সকালে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।
গভর্নর মাওলাইজাদেহ বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে দ্রুত মূল্যায়নকারী দল মোতায়েন করা হয়েছে এবং ভূমিকম্পে প্রভাবিত এলাকাগুলোতে মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ